মানুষ তৈরি করতে পারে ট্রাক, ফুটবল, লাঙল; কিন্তু ধানের শীষ আল্লাহর দান: আলাল

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল
রাজনীতি
1

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ধানের শীষ আল্লাহর বিশেষ রহমতের প্রতীক। মানুষ চাইলে ট্রাক, ফুটবল, লাঙল বানাতে পারে; কিন্তু ধানের শীষ আল্লাহ ছাড়া কেউ তৈরি করার ক্ষমতা রাখে না।

আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী কাঁচাবাজার এলাকায় ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘একটি দলের শীর্ষ নেতা বলেছেন, নির্বাচনের আগে আমরা জনগণের ধরে আছি; আর আগামী পাঁচ বছর জনগণ আমাদের পা ধরে থাকবে। কিন্তু বিএনপি মনে করে, আমরা এখন জনগণের পা ধরে আছি, নির্বাচিত হলেও তা ধরে থাকব।’

আরও পড়ুন:

তিনি আরও অভিযোগ করেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের (ইসি) কিছু কর্মকর্তা একদিকে ঝুঁকে যাচ্ছেন।’ আলাল জানান, নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা পক্ষপাতিত্ব করছেন। আমরা সারা দেশে বিভিন্ন এলাকায় রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে ইসিতে সুনির্দিষ্ট অভিযোগ দেব। যাতে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন।

আলাল ইসি কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করারও আহ্বান জানান।

এনএইচ