নিষেধাজ্ঞার মধ্যেও ফিফা-উয়েফা থেকে বিপুল অর্থ পাচ্ছে রাশিয়ান ফুটবল
ফিফা এবং উয়েফা আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয়ার ক্ষেত্রে বাধা থাকলেও অর্থ সরবরাহ বন্ধ হচ্ছে না রাশিয়ার ফুটবলে। ইউক্রেন যুদ্ধের পর থেকে মোটা অঙ্কের অর্থ গিয়েছে দেশটির ফুটবল সংস্থার কাছে। আর রাশিয়ান সরকারও সুযোগ বুঝেই খেলাধুলাকে সংকটকালীন সময়ে অর্থ আয়ের সুযোগ হিসেবে ব্যবহার করে আসছে।