
ভোরের আলো ফোটার আগেই রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ (শনিবার, ১৪ নভেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় পৌঁছায়।

পদ্মা সেতু হয়ে বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের আরেকটি চালান
কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের আরেকটি চালান। প্রথমবারের মতো সম্পূর্ণ বিকল্প পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, ফরিদপুর, রাজবাড়ী ও কুষ্টিয়া হয়ে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরে পৌঁছায়।

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আশা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে। আজ (শনিবার, ৩১ অক্টোবর) সকাল ৭টা ১৭ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরী প্রকল্প এলাকায় পৌঁছায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ইউনিট-১-এ শুরু হল পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের কমিশনিং কার্যক্রম আরও এক ধাপ এগিয়েছে। কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে আনুষ্ঠানিকভাবে ‘পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি’-এর কাজ শুরু হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) বিকেলে দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে এ উৎপাদন শুরু হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের আরও এক চালান
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান। আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সকাল ৭টা ৪৮ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ করে।

রূপপুরে পৌঁছেছে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুর প্রকল্প বিদ্যুৎকেন্দ্রে এসে পৌঁছেছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে আজ (শনিবার, ৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে এ চালান রূপপুর প্রকল্প অভ্যন্তরে প্রবেশ করে।

যমুনা সেতু পার হয়ে রূপপুরের পথে ইউরোনিয়াম বহনকারী লরিবহর
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর যমুনা সেতু পার হয়েছে। আজ (শনিবার, ৩ অক্টোবর) সকাল ৯টার দিকে বহরটি যমুনা সেতু পার হয়।

রাশিয়া থেকে ঢাকায় এসেছে ইউরেনিয়াম; কড়া নিরাপত্তায় নেয়া হচ্ছে রূপপুরে
রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম চালান। রাত সাড়ে ১১টার পর পরমাণু জ্বালানি বহনকারী রুশ কার্গো বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের কার্যক্রম শেষে আজ (শনিবার, ৩ অক্টোবর) সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় সড়কপথে এই জ্বালানি রূপপুরে নেয়া হচ্ছে।

আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে: রুশ রাষ্ট্রদূত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। প্রকল্পের কারিগরি বিষয়গুলো দ্রুত সমাধানে প্রায় চার হাজার রুশ বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।

প্রযুক্তিমন্ত্রী-রোসাটম মহাপরিচালক বৈঠক: রূপপুর বিদ্যুৎকেন্দ্রে দ্রুত বিদ্যুৎ উৎপাদনে জোর
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চপর্যায়ের এ বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সর্বশেষ অগ্রগতি এবং দ্রুততম সময়ের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কার্যক্রম স্বাভাবিক
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পায়োনিয়ার বেসের একটি অস্থায়ী ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার নির্মাণ ও কমিশনিং কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রের সব কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে।