শরত
পাকা ধানের ঘ্রাণে নবান্নের অপেক্ষায় গ্রামবাংলা

পাকা ধানের ঘ্রাণে নবান্নের অপেক্ষায় গ্রামবাংলা

ঝরা শরতের কাশ আর শীতের মাঝে ক্ষণস্থায়ী ঋতু হেমন্ত। ধানের ক্ষেতে কৃষকের খাটুনি, মাঠে সোনালি ঢেউ, বাতাসে পাকা ধানের গন্ধ। সঙ্গে নতুন ফসলের প্রস্তুতি। বাতাসে হিমেল পরশ, কুয়াশার আবছায়া ওড়না। ধানের পাতায়, ঘাসের ডগায় শিশির যেন মুক্তোদানা; মাঠজুড়ে ঐশ্বর্যের হীরকদ্যুতি। শিশিরভেজা ধানের শীষে কার্তিকের ভোর যেন সোনার আলপনা। মাঠে কৃষকের তোড়জোড়, জানান দিচ্ছে নবান্ন আসন্ন।

নাটোরের পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা

নাটোরের পূজামণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা

আর ক'দিন পরই সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার শুরু। তাই নাটোরের পূজামণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার রব। শেষসময়ে শিল্পীদের তুলির আঁচড়ে রঙ পাচ্ছে প্রতিমা। তবে পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের চেয়ে এবার কমেছে পূজামণ্ডপের সংখ্যা। ভাটা পড়েছে উৎসব সম্পৃক্ত অর্থনীতিতে।