বন্যপ্রাণী সুরক্ষা ও শিকার আইন সংস্কারের পদক্ষেপে ‘তোপের’ মুখে ইতালি সরকার
সম্প্রতি বন্যপ্রাণী সুরক্ষা ও শিকার আইন সংস্কারের পদক্ষেপ নিয়েছে ইতালি। এর মাধ্যমে আইনের মূল নীতি ‘বন্যপ্রাণী সুরক্ষা’ পরিবর্তন করে ‘বন্যপ্রাণী ব্যবস্থাপনা’ করার প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়া, শিকারীদের ‘জৈব-নিয়ন্ত্রক’ স্বীকৃতি দিয়ে শিকারকে জীববৈচিত্র্য-বাস্তুতন্ত্র রক্ষার সহায়ক বিবেচনা করা হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন জমি, সরকারি বনভূমি, উদ্যান, এমনকি সমুদ্রসৈকতেও স্থানীয় কর্তৃপক্ষকে শিকারের অনুমতি দেয়া হবে। তবে এই আইন ঘিরে পরিবেশবাদীদের চরম সমালোচনার মুখে পড়েছে জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট।