শিক্ষা-সচিব

নামকরণ বন্ধের অনুরোধ করলেন প্রতিমন্ত্রী শাহে আলম নিজেই
শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের ও পরিবারের সদস্যদের নাম ব্যবহার নিয়ে সমালোচনার মধ্যেই অবশেষে নামকরণ বন্ধের অনুরোধ করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শিক্ষা সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার বা পরিবারের সদস্যদের নামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব গ্রহণ না করার জন্য।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

‘২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করতে চায় সরকার’
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু করতে চায় সরকার। সেই লক্ষ্যেই শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। আজ (বুধবার, ৪ জুন) আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৫ এবং মন্ত্রণালয়ের অন্যান্য বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।