ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে বন্ধ ৩২ পোশাক কারখানা
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৩২টি পোশাক কারখানা। আজ (শনিবার, ১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়।