ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে বন্ধ ৩২ পোশাক কারখানা

বাংলাদেশে পোশাক কারখানায় কর্মরত নারী শ্রমিক
শিল্প-কারখানা
অর্থনীতি
0

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৩২টি পোশাক কারখানা। আজ (শনিবার, ১৪ নভেম্বর) সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় এসব কারখানার সামনে বন্ধের নোটিশ দেখা যায়।

তবে পরিস্থিতি স্বাভাবিক থাকায় অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম।

শিল্পপুলিশ জানায়, সকালে অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত কোথাও কর্মবিরতি কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন:

তবে বেশ কিছু কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩-১ ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের নোটিশ পেয়ে এসব কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে শিল্পপুলিশ, ঢাকা জেলা পুলিশ, এসআরবি ও বিজিবি।

এসএস