শিল্প-উৎপাদন
সিলেটে গ্যাস সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, দুশ্চিন্তায় উদ্যোক্তারা

সিলেটে গ্যাস সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, দুশ্চিন্তায় উদ্যোক্তারা

লোডশেডিংয়ের পর এবার গ্যাস সংকটে ভুগছে সিলেটের শিল্পকারখানা। গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন। উদ্যোক্তারা বলছেন, গ্যাস সংকটে কোনো কোনো প্রতিষ্ঠানের উৎপাদন কমেছে ৩০ থেকে ৪০ শতাংশ। ব্যবসায়ী নেতাদের দাবি, শিল্পখাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। এদিকে, এলএনজি সংকটের কারণে দ্রুত পুরোপুরি গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব না হলেও শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেজন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।

‘ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ’

‘ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ’

ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দেয়া হয়েছে বলেও জানান তিনি। আজ (শুক্রবার, ৭জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।