
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা আখতার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহমিদা আখতার। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। আজ (বুধবার, ২৫ মার্চ) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একান্ত সচিব পেলেন জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো শফিকুর রহমানের একান্ত সচিব (পিএস) নিয়োগ পেয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ ইব্রাহীম।

১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত সরকারের
সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, এ সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ১২ লাখ কৃষকের কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।

হাবিবুর রশিদের দায়িত্বে সড়ক-রেল, নৌ–সেতু পেলেন রাজিব আহসান
দপ্তর বণ্টন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিনজনকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে নিজ পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলির আদেশ দেয়া হয়।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে মেহেদুল ইসলামকে নিয়োগ
প্রধানমন্ত্রীর তারেক রহমানের একান্ত সচিব-২ পদে মো. মেহেদুল ইসলামকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ (এপিএস-২) পদে আব্দুর রহমান সানিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

৪ উপদেষ্টার একান্ত সচিবকে বদলি
জাতীয় ত্রয়োদশ নির্বাচনের আগেই চার উপদেষ্টার পিএসকে (একান্ত সচিব) বদলী পূর্বক পদায়ন করা হয়েছে। গত (সোমবার, ৯ ফেব্রুয়ারি ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলী ও পদায়নের আদেশ জারি করা হয়।

খাদ্য মন্ত্রণালয়ের নতুন সচিব ফিরোজ সরকার
খাদ্য মন্ত্রণালয়ে মো. ফিরোজ সরকার সচিব হিসেবে আজ যোগদান করেছেন। খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে তিনি তার যোগদান পত্র জমা দেন। এ সময় উপদেষ্টা সচিবকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেপ্তার
সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজই তাকে আদালতে সোপর্দ করা হবে। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রয়োজন নেই: জনপ্রশাসন সচিব
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান জানিয়েছেন, বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধের কোনো প্রয়োজন নেই। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে দাবিসমূহ পেশ করা হলে সহজেই সমাধান করা সম্ভব।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব নিয়োগ দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার, ১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।