ফাহমিদা আখতার বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন ক্যাডার) একজন অভিজ্ঞ কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। নীতি প্রণয়ন, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুন:
নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে ফাহমিদা আখতারের সামনে বিমানবন্দর উন্নয়ন, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং পর্যটন খাতের বিকাশসহ একাধিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে, পৃথক একটি প্রজ্ঞাপনে বর্তমান সচিব নাসরীন জাহানকে পরিকল্পনা কমিশনে বদলি করা হয়েছে। উভয় আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশনা দেয়া হয়েছে।





