‘এই নষ্ট শহরে’ই আছেন সঞ্জীব চৌধুরী
প্রয়াণের ১৯ বছর
‘এই নষ্ট শহরে’, ‘আমি তোমাকেই বলে দেব’, ‘বায়োস্কোপ’ কিংবা ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’; গানের এই পঙ্ক্তিগুলো শুনলেই মনে পড়ে যায় এক স্বতন্ত্র কণ্ঠের শিল্পীকে। তিনি সঞ্জীব চৌধুরী। গায়ক, গীতিকবি, সুরকার ও সাংবাদিক; বহুমাত্রিক পরিচয়ের এই মানুষটি পৃথিবী ছেড়ে চলে গেছেন ১৯ বছর আগে। তবে সময়ের ব্যবধানে তার গান কিংবা সৃষ্টিশীলতার আবেদন একটুও ম্লান হয়নি।