
আবারও বন্যা-ভূমিধসের কবলে ভারত ও নেপাল
বর্ষার শেষদিকে এসে আবারও প্রাণঘাতী ঝড়বৃষ্টি, বন্যা-ভূমিধসের কবলে ভারত ও নেপাল। প্রাণ গেছে কমপক্ষে ৭৬ জনের। আহত ও নিখোঁজ আর ৫৭ জন। আবহাওয়া পরিস্থিতির আরও অবনতির শঙ্কা দুই দেশেই। গঙ্গা, গান্দাক, কোশি, বাগমতী, নর্মদাসহ ভারতের প্রধান সব নদীতে পানি বিপৎসীমার ওপরে। থাইল্যান্ডেও ব্যাংকক ও সংলগ্ন প্রদেশগুলোতে চলছে বিরামহীন বৃষ্টি-বন্যা। দুইদিন ছুটি ঘোষণা করেছে সরকার।

গ্যাস সংকটে নাভিশ্বাস; বাড়ছে রান্নার খরচ
চলমান গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে আবাসিকের গ্রাহকরা। মাসের শেষে তিতাসের বিল গুনলেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা ও এলপিজিতে ঝুঁকছেন অনেকে। বাড়ছে সংসারের খরচ। সংকট থেকে উত্তরণে এলপিজির দাম কমানোর পাশাপাশি সঠিক লোড ম্যানেজমেন্টের তাগিদ বিশেষজ্ঞদের। অন্যথায় শীতে আরও তীব্র হতে পারে সংকট।

গ্যাস সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্যাস বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। সংকটের মধ্যেও দেশ অর্থনীতির কয়েকটি সূচকে উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: ড. মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিদ্যুতের ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সোলার এনার্জিকে গুরুত্ব দেয়া হচ্ছে।’

সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক প্রতিবন্ধকতা নয়: ডিএসসিসি প্রশাসক
সরকারের ভুল-ত্রুটির সমালোচনা করার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে ইতিবাচক পরামর্শ দিতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, সরকারের সমালোচনা করা সাংবাদিকদের দায়িত্ব হলেও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করা উচিত নয়।

দেশের ভেতরে ও বাইরে ‘ডিসেম্বর’ ঘোষণাকারীদের যোগসূত্র আছে: এ্যানি
দেশের বাহিরে থেকে একদিকে বলা হচ্ছে ডিসেম্বরে ফিরে আসার কথা, অন্যদিকে দেশের ভিতর থেকে বলা হচ্ছে ডিসেম্বরেই সরকার পতনের এক দফা আন্দোলনে যাওয়া হবে। এ দুপক্ষের মধ্যে যোগসূত্র রয়েছে বলে অভিযোগ করেছেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানিভাতা দিচ্ছে সরকার
দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার।

গ্রিডের বিদ্যুৎ বাঁচাতে সৌরশক্তি: ৬০ লাখ অটোরিকশা রূপান্তরের জটিল সমীকরণ
জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জিংয়ে সৌরবিদ্যুৎ ব্যবহার বাধ্যতামূলক করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দেশে সচল থাকা প্রায় ৬০ লাখের বেশি অটোরিকশায় কীভাবে ব্যবহৃত হবে এ শক্তি, তবে তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রতিটি অটোরিকশার ছাদে প্যানেল বসিয়ে কি ব্যাটারি চার্জ দেয়া সম্ভব, নাকি প্রয়োজন ভিন্ন কোনো রূপরেখার।

সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন
সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব। দেশের সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে বলেও জানান তিনি।

বাধ্য হয়েই সরকার বেশি দামে জ্বালানি কিনছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়েই সরকারের বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের জ্বালানি চাহিদা মেটাতে চার কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকার। প্রতি এমএমবিটিইউ ২৩ দশমিক ৯৮ থেকে ২৮ দশমিক শূন্য ৩ ডলার দরে এ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করা হবে।

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
মব অনেকাংশেই সরকার নিয়ন্ত্রণে এনেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে।