এসময় তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। সংকট পরিস্থিতি থেকে উত্তরণ না হতে পারলে দেশের মানুষ না খেয়ে মরবে।’
বিষয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি বলেন, ‘জনভোগান্তি নিরসনে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ ৬ দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্রগ্রাম অভিমুখে লং মার্চ করবে এনসিপিসহ ১১ দলীয় জোট।’
এসময় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘ক্ষমতাসীন দল নানাভাবে স্থানীয় সরকার নির্বাচনে বিরোধীদলের যারা অংশগ্রহণ করতে চায় তাদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি করছে।’
বর্তমান ক্ষমতাসীন দল যদি বিরোধীদলের রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান করলে তার ফল ভালো হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

-1-320x167.webp)



