সরকারি-কর্ম-কমিশন
দেশে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় আড়াই লাখের বেশি শিক্ষক পদ শূন্য

দেশে প্রাথমিক-মাধ্যমিক-কারিগরি-মাদ্রাসায় আড়াই লাখের বেশি শিক্ষক পদ শূন্য

প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে।

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

অন্তর্বর্তীকালীন কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের জন্য সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। একইসঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত হয়েছে।

৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ

৪৯তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনকে নিয়োগ

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর ৪৯তম বিসিএসে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (সোমবার, ৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দ্বিতীয় দফায় এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ; ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ মনোনীত

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ; ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ মনোনীত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ (রোববার, ২৮ জুন) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ঘোষণা

৫০তম বিসিএসের (50th BCS) পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার (Written Exam) চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (BPSC)। আগামী ২৭ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ মে পর্যন্ত। সোমবার (২ মার্চ) পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

পিএসসি সচিবালয়ে ফের দায়িত্বে সানোয়ার জাহান ভূঁইয়া

পিএসসি সচিবালয়ে ফের দায়িত্বে সানোয়ার জাহান ভূঁইয়া

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়াকে আবারও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৩ থেকে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত ৫৩ ক্যাটাগরির পদে মোট ৩০০ জনকে সরাসরি নিয়োগ দেয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

সরকারি কর্ম কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ উপদেষ্টা পরিষদে একাধিক নীতিমালা অনুমোদন

সরকারি কর্ম কমিশন (সংশোধন) অধ্যাদেশসহ উপদেষ্টা পরিষদে একাধিক নীতিমালা অনুমোদন

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সরকারি কর্ম কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা, ২০২৬ এবং জাতীয় মৎস্য নীতিমালা, ২০২৬-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অন্তর্ভুক্ত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও সহকারী অধ্যাপকের শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪৯০ জন

৪৪তম বিসিএসে এক হাজার ৪৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের সাত মাস পর এ নিয়োগ দেয়া হলো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা থেকে গতকাল (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এটি প্রকাশ করা হয়।

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে শিক্ষা ক্যাডার পদে ৬৬৮ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

৪৩তম বিসিএসে নন-ক্যাডার নিয়োগের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ

পূর্ণাঙ্গ নন-ক্যাডার তালিকা প্রকাশ ও শূন্য পদে দ্রুত সুপারিশের দাবিতে রাজধানীর বাংলামোটরে সড়ক অবরোধ করেছেন ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীরা। গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) রাত ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।