
হিজবুল্লাহর বিরুদ্ধে ‘কাজ এখনও শেষ হয়নি’: নেতানিয়াহু
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরাইলের অভিযান এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পরেই তিনি হিজবুল্লাহকে ‘সম্পূর্ণরূপে নির্মূল’ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। খবর আল জাজিরার।

মিয়ানমারে ১২১ টাউনশিপে ভোট বাতিলের ঘোষণা
মিয়ানমারে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে ১২১টি টাউনশিপে ভোট হবে না বলে ঘোষণা করেছে জান্তা সরকারের নির্বাচন কমিশন।

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহত ৬০
নাইজেরিয়ার বোর্নো রাজ্যের দারুল জামাল গ্রামে সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে। নিহতদের মধ্যে ১৩ জন শ্রমিক এবং চালক ছিলো বলে নিশ্চিত করেছে বিবিসি। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামে এ হামলা হয়।

হামাসের সঙ্গে যুদ্ধে গাজায় ৭ ইসরাইলি সৈন্য নিহত
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে অব্যাহত যুদ্ধে গাজায় ৭ জন ইসরাইলি সৈন্য নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী আজ (বুধবার, ২৫ জুন) এ তথ্য জানায়। খবর এএফপির।

মাঠের যুদ্ধ বন্ধ হলেও বিজয় দাবিতে ভারত-পাকিস্তান প্রচার যুদ্ধ চলছে
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে বিকেলে ভারত-পাকিস্তানের যুদ্ধ বন্ধ হলেও, প্রায় ৪ দিনের লড়াইয়ে উভয় পক্ষের বিজয় দাবিতে চলছে প্রচার যুদ্ধ। এ অবস্থায় বিশ্লেষকরা বলছেন, কাশ্মীরকে আন্তর্জাতিক ইস্যুতে রূপান্তর এবং এটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার সুযোগ করে দিয়েছে পাকিস্তান। অন্যদিকে, যুদ্ধবিরতির ফলে মোদি সরকার রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রিমান্ড শেষে কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ ও তার ৫ সহযোগী
মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার ৫ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ (মঙ্গলবার, ২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ট্রেন ছিনতাইয়ে জড়িত বেলুচ বিচ্ছিন্নতাবাদী কারা?
ট্রেন ছিনতাইয়ের সাথে জড়িত বেলুচ বিচ্ছিন্নতাবাদী কারা? পাকিস্তানের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলটি ঘিরে বিচ্ছিন্নতাবাদের উত্থানই বা কেন? এই প্রতিবেদনে তার বিস্তারিত জানা যাবে।

বান্দরবানে সেনা অভিযানে কেএনএফের ২ সদস্য আটক
বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। আজ (সোমবার, ২৭ জানুয়ারী) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আসাদ পালিয়ে গেলেও সিরিয়ায় নতুন ঝুঁকি তৈরি করছে ইসরাইল
সিরিয়ায় বিদ্রোহীদের তোপের মুখে স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়ে গেলেও দেশটির জন্য নতুন করে ঝুঁকি তৈরি করছে ইসরাইল। বেনইয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে গোলান মালভূমিতে বসতি বাড়াবে ইসরাইল। এই পরিকল্পনার তীব্র নিন্দা জানাচ্ছে মধ্যপ্রাচ্য। এদিকে গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে আর্থিক সহায়তা দিচ্ছে ব্রিটেন।

নিরাপত্তা অজুহাতে সিরিয়ায় সর্বোচ্চ সংখ্যক হামলা ইসরাইলের
বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে নিজ দেশের নিরাপত্তাকে কারণ দেখিয়ে সিরিয়ার বিভিন্ন স্থানে সর্বোচ্চ সংখ্যক হামলা করেছে ইসরাইল। নিরাপত্তা দেয়ার নাম করে দামেস্কের কাছেই সেনা মোতায়েন করেছে তেল আবিব। এদিকে দেশ স্বৈরশাসকমুক্ত করা সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরীর আল শামের নাম সশস্ত্র সংগঠনের তালিকা থেকে বাদ দেয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় দেশের নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপনে দেশের মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার।

সংঘাত বন্ধ হলেও লেবানন চলে গেছে কয়েক দশক পেছনে
এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধ হলেও চরম ক্ষয়ক্ষতিতে লেবানন যেন চলে গেছে কয়েক দশক পেছনে। দেশকে নেতৃত্ব দেয়া সশস্ত্র যোদ্ধা হিজবুল্লাহ'ও পড়ে গেছে নেতৃত্ব, অর্থ, সমরাস্ত্র আর সেনা সংকটে। বিশ্বব্যাংক বলছে, এই দেশ পুনর্গঠনে প্রয়োজন ৮৫০ কোটি ডলার। অন্য কোনো আরব দেশের সহযোগিতার সম্ভাবনা কম থাকায় হিজবুল্লাহ অর্থ সহায়তার জন্য তাকিয়ে রয়েছে পরমাণু শক্তিধর দেশ ইরানের দিকে।

সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ কেএনএ সন্ত্রাসী নিহত
বান্দরবান জেলার রুমা উপজেলার গহীন জঙ্গলে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) গোপন আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। চলমান এ অভিযানে এখন পর্যন্ত তিনজন কেএনএ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।