পুয়ের্তো রিকোয় জাতীয় দিবসে মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ
রেকর্ড মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মৌলিক পরিষেবার বেহাল দশার প্রতিবাদে পুয়ের্তো রিকোয় জাতীয় দিবসে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। সরকারের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে রাজধানী সান হুয়ানে জড়ো হয়ে বিশাল সমাবেশ করেন কয়েক হাজার বাসিন্দা। এ ছাড়া দ্বীপটির অন্যান্য শহরেও পৃথক কর্মসূচিতে প্রায় চার হাজার মানুষ অংশ নেন।