বিক্ষোভকারীরা রাস্তায় নেমে গান ও নৃত্যের মাধ্যমে মজুরি বৃদ্ধি এবং উচ্চতর পেনশনের দাবি জানান। এ সময় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা।
সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের হাতেই পুয়ের্তো রিকোর জাতীয় পতাকা দেখা যায়। পাশাপাশি কেউ কেউ ১৯৫২ সালে দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের কমনওয়েলথভুক্ত হওয়ার আগের ঐতিহাসিক পতাকাও প্রদর্শন করেন, যা পুয়ের্তো রিকোয় সাংস্কৃতিক গর্ব এবং কখনো কখনো প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।





