
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, ম্যাগজিন ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মিরপুরে পানির সংকট বাড়াচ্ছে শঙ্কা
একমাস ধরে পানির তীব্র সংকটে বিপর্যস্ত মিরপুরের কয়েকটি এলাকার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, সংকট সমাধান না করে গাড়িতে করে পানি বিক্রি করছে ওয়াসা। অন্যদিকে ওয়াসা বলছে, চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করতে পারছে না তারা। এ সংকট কাটাতে উত্তোলন সক্ষমতা বৃদ্ধিসহ নতুন নলকূপ স্থাপনে ওয়াসাকে জায়গা ব্যবহারের অনুমোদন দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, মিরপুরের জনসংখ্যার সাথে পরিকল্পনার ভারসাম্য আনা জরুরি। তা-না হলে ভবিষ্যতে এই সংকট আরও বৃদ্ধি পাবে।

ডাম্পিং স্টেশনের বর্জ্যে স্বাস্থ্যঝুঁকিতে কুমিল্লার বাসিন্দারা
কুমিল্লার বর্জ্যের ৬৫ থেকেই ৭০ ভাগ জৈব আর ৩০ থেকে ৩৫ শতাংশই পুনরায় ব্যবহারযোগ্য। তবে, এসব বর্জ্য পঁচে-গলে দুর্গন্ধ ছড়ায় ডাম্পিং স্টেশনের আশপাশের ১০টি গ্রামে। বাসিন্দারা আক্রান্ত হচ্ছেন নানা রোগে। সিটি করপোরেশন বলছে, উৎপাদিত বর্জ্য ব্যবস্থাপনায় ২০২৯ সাল নাগাদ বর্জ্য থেকে সার ও জ্বালানি উৎপাদনের লক্ষ্যে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের কাজ চলছে।

প্রাথমিকে শিক্ষক বদলি ও নবনিয়োগপ্রাপ্তদের পদায়নে চার স্তরের কমিটি গঠন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক করতে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা বা থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।

ধাপে ধাপে ট্রেড লাইসেন্স সেবা বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একীভূত করবে সরকার
ব্যবসা পরিবেশ উন্নয়ন ও স্থানীয় ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সরকার সিটি করপোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে।

ময়মনসিংহ প্রেসক্লাবের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
ময়মনসিংহ প্রেসক্লাবের উদ্যোগে বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার, ২০ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. কে. এম মাহবুবুল আলম।

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক (রাসিক) মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

প্রথমবারের মতো পরিচ্ছন্নতাকর্মীদের ‘স্বাস্থ্য কার্ড’ দিলো ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ জুন) নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মীদের হাতে এই কার্ড তুলে দেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দখলমুক্ত হচ্ছে বাসস্ট্যান্ড
ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতরে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।

শাহবাগে এলজিআরডি প্রতিমন্ত্রীর ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান, ১০ ব্যবসায়ীকে জরিমানা
শাহবাগে ‘ক্লিন-আপ ড্রাইভ’ অভিযান চালিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময় দোকানের সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করার দায়ে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
বগুড়াসহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (শুক্রবার, ১২ জুন) সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

চমেকে মশক নিধন অভিযান সিটি করপোরেশনের
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ (বুধবার, ১০ জুন) সকাল ৯টায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে হাসপাতাল প্রাঙ্গণে এ অভিযান পরিচালিত হয়।