নোয়াখালীতে নতুন কূপ খনন; মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষে মিলেছে গ্যাসের সন্ধান। কূপটির দুইটি জোনে ৯ হাজার ৭৬৯ কোটি ঘনফুট ( ৯৭.৬৯ বিসিএফ) গ্যাসের মজুদ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।