স্বর্ণের-বার
শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম বা প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

চুয়াডাঙ্গায় সাত কেজি স্বর্ণসহ একজন আটক

চুয়াডাঙ্গায় সাত কেজি স্বর্ণসহ একজন আটক

চুয়াডাঙ্গা দর্শন সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য ১৩ কোটি প্রায় ৩৩ লাখ টাকা। আজ (শনিবার, ১ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা দর্শনা পারকেষ্টপুর গ্রাম থেকে এ স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা ছয়ঘড়িয়া গ্রামের বাসিন্দা।

যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে ২ কোটি ২২ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরের গদখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩টি স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার টাকা বলে দাবি করেছেন বিজিবি।

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ২

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের চালান জব্দ, আটক ২

যশোরে এক অভিযানে ৩১টি স্বর্ণের বার, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শনিবার, ২০ জুন) ভোরে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে বিশেষ অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১

চুয়াডাঙ্গার দামুড়হুড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক সোয়া কোটি টাকা মূল্যের ৫টি স্বর্ণের বারসহ মো. বাপ্পি নামে এক কারবারীকে আটক করেছে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন। আজ (রোববার, ২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারীকে আটক করলো বিজিবি

সাতক্ষীরায় স্বর্ণের বারসহ নারীকে আটক করলো বিজিবি

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় দুইটি স্বর্ণের বারসহ শিউলী আক্তার (২৩) নামের এক নারীকে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আটক শিউলী আক্তার সাতক্ষীরা শহরতলীর তালতলা গ্রামের মো. জুবায়েরের স্ত্রী।

চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় ১০টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গায় অবৈধভাবে পাচারের সময় এক পাচারকারীকে ১০টি স্বর্ণের বারসহ আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। বাজারমূল্য ২ কোটি ৪৮ লাখ টাকা প্রায়।

মেহেরপুরের বাজিতপুরে স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের বাজিতপুরে স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুরের বাজিতপুর সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন ভারতীয়। আজ (রোববার, ৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাজিতপুর সীমান্তের ১১৭/৬এস নং পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

যশোরের অর্ধ কোটি টাকার স্বর্ণসহ ১ পাচারকারী আটক

যশোরের অর্ধ কোটি টাকার স্বর্ণসহ ১ পাচারকারী আটক

যশোরে অভিযান চালিয়ে ৩টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি। আজ (বুধবার, ৫ নভেম্বর) সকালে যশোর-নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার হতে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩১৯.৪৮ গ্রাম। যার মূল্য পঞ্চান্ন লাখ সাতচল্লিশ হাজার চৌত্রিশ টাকার বেশি বলে দাবি করেছে বিজিবি।

যশোরে প্রায় ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে প্রায় ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোরে অভিযান চালিয়ে ১টি স্বর্ণের বারসহ ১ জনকে আটক করেছে বিজিবি। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) দুপুরে যশোরের চাঁনপাড়া বাজারের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১৭৩.৭৬ গ্রাম। যার মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকার বেশি বলে দাবি করেছে বিজিবি।

যশোরে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

যশোরে কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

ভারতে পাচারের সময় যশোরে কোটি টাকা মূল্যের ৫ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সকালে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের টহল দল যশোর-খুলনা মহাসড়কের মুড়লীর মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃতের নাম আবু বকর সিদ্দিক। তার বাড়ি ঢাকা জেলার শ্যামপুর থানা এলাকায়।