দেশে দ্রুত স্থাপন করা হবে ন্যাশনাল মলিকুলার বায়োলজি ল্যাব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
খুব কম সময়ের মধ্যে অন্তত একটি ন্যাশনাল মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘ক্যানসারের যে কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত শনাক্ত করতে সব পদক্ষেপ নিতে চায় সরকার।’