দেশে দ্রুত স্থাপন করা হবে ন্যাশনাল মলিকুলার বায়োলজি ল্যাব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত
স্বাস্থ্য
0

খুব কম সময়ের মধ্যে অন্তত একটি ন্যাশনাল মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘ক্যানসারের যে কোনো উপসর্গ দেখা দিলেই দ্রুত শনাক্ত করতে সব পদক্ষেপ নিতে চায় সরকার।’

আজ (শুক্রবার, ১৩ নভেম্বর) দুপুরে হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ ব্রেস্ট ক্যান্সার কনফার্ম -২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ক্যানসার চিকিৎসার বিকেন্দ্রীকরণ করতে দেশের সব বিভাগে বিশেষায়িত কেন্দ্র স্থাপন করা হবে।’

শুরুতেই রোগ শনাক্ত ও মানুষের হেলথ ডেটাবেজ তৈরি করতে ই হেলথ কার্ড দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

জেআর