স্যান্ডপেপার বিতর্কে খাজার অভিযোগ ‘পুরোপুরি ভিত্তিহীন’—দাবি কামিন্সের
২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি নিয়ে সাবেক সতীর্থ উসমান খাজার বিস্ফোরক অভিযোগের মুখে এবার সরাসরি অবস্থান জানালেন অধিনায়ক প্যাট কামিন্স। খাজার দাবি, বল টেম্পারিংয়ের সেই ঘটনা সম্পর্কে জানত পুরো অস্ট্রেলিয়া দল। তবে কামিন্সের পাল্টা জবাব, এমন অভিযোগ শতভাগ ভুল এবং পুরোপুরি ভিত্তিহীন।