
দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক-দুঃখপ্রকাশ
কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অনেক মানুষের প্রাণহানি হয়। তদন্তের মাধ্যমে এসব দুর্ঘটনার কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এরইমধ্যে তিনি দুর্ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন।

এক দিনে সড়কে ঝরলো ২৭ প্রাণ
দেশের ৯ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দিনে ২৭ জন নিহত হয়েছেন। ঈদের দিন গতকাল (শনিবার, ২১ মার্চ) দিবাগত ১২টার পর থেকে আজ (রোববার, ২২ মার্চ) বিকেল পর্যন্ত নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কুষ্টিয়া, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, ফেনী, নাটোর ও কিশোরগঞ্জে এসব প্রাণহানি ঘটে। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। পাশাপাশি হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে নারীসহ ৪ জন এবং ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর রামপুর এলাকায় আজ (রোববার, ২২ মার্চ) ভোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

কিশোরগঞ্জে পিকআপ চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (রোববার, ২২ মার্চ) বিকেলের এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, যুবক নিহত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন।

কুষ্টিয়ায় বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষার্থী নিহত
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে নয়ন (১৬) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছেন। আজ (রোববার, ২২ মার্চ) বেলা ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার লুৎফর ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

কাল বিয়ে, আজ সড়কে ঝরলো প্রাণ
গায়ে হলুদ আজ (রোববার, ২২ মার্চ), আগামীকাল (সোমবার, ২৩ মার্চ) ছিল বিয়ে। এমন আনন্দঘন মুহূর্তের মাঝেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলফিকার আলি জিল্লু (বিএসসি ইঞ্জিনিয়ার)। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪
হবিগঞ্জের মাধবপুরে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ (রোববার, ২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, আহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস-অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয় আরও পাঁচজন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। আজ (রোববার, ২২ মার্চ) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
চট্টগ্রামে ঈদের দিন পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ (শনিবার, ২১ মার্চ) দুপুর ও সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ২
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল (শুক্রবার, ২০ মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বালিডাঙ্গা ইউনিয়নের পালশা মিশন মোড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা ও সান্তাহারে ট্রেন লাইনচ্যুতি: তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের
রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।