
হরমুজ প্রণালিতে নিজস্ব রুট মানতে জাহাজগুলোকে ইরানের কড়া হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে ইরানের নির্ধারিত রুট এড়িয়ে বিকল্প পথে জাহাজ চলাচলের যেকোনো চেষ্টা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। আজ (রোববার, ২৮ জুন) ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথে নতুন করে পাল্টাপাল্টি হামলার পর দেশটির শীর্ষ কূটনীতিক এই সতর্কবার্তা দেন।এএফপির বরাত দিয়ে ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘অপরাধীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে’; যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে মামলার ডাক খামেনির
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাব ও ল্যামের্ডে শিশু হত্যা এবং যুদ্ধাপরাধের বিচার দেশীয় ও আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। দেশটির ‘বিচার বিভাগীয় সপ্তাহ’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এই বিচারিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী ৩০ দিন হরমুজ প্রণালি একক নিয়ন্ত্রণে রাখবে ইরান: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, হরমুজ প্রণালি আগামী ৩০ দিন সম্পূর্ণরূপে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। ইরাক সফরকালে বাগদাদে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানকে সামরিকভাবে নিশ্চিহ্ন করে দিতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র—ট্রাম্প
ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে আজ (রোববার, ২৮ জুন) ভোরে এই হামলা চালানো হয়। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘দ্রুত ও কঠোর’ জবাব দেয়ার ঘোষণা ইরানের
ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এই লঙ্ঘনের বিপরীতে ‘দ্রুত ও কঠোর’ জবাব দেয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে নতুন ‘নিয়ম’ কার্যকরের চেষ্টা করছে ইরান: আল জাজিরার বিশ্লেষণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা প্রমাণ করছে যে, দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক (এমওইউ) অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে এবং তা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। রোমের আমেরিকান ইউনিভার্সিটির বিশেষজ্ঞ আন্দ্রেয়া দেসি এমনটাই মনে করেন। আল জাজিরার সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

হরমুজ নিয়ে আবারও বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা
সমঝোতা স্মারকে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে অস্পষ্টতা থাকায় ফের সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র-ইরান। এর জন্য ওয়াশিংটনের কূটনীতিকেই দায়ী করছেন বিশ্লেষকরা। আর আল জাজিরার বিশ্লেষণ, ওয়াশিংটনের সঙ্গে চলমান এই দ্বন্দ্বে তেহরানের সবচেয়ে বড় অস্ত্র হরমুজ প্রণালি। তাই কোনো অবস্থাতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান। অর্থাৎ হামলা করে তেহরানকে চাপে রাখতে চাইলে দিনশেষে লোকশান হবে ট্রাম্পেরই।

‘বোকার মতো’ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইরান; পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইরানের একাধিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে ইরানের ‘বোকামিপূর্ণ যুদ্ধবিরতি লঙ্ঘন’ হিসেবে অভিহিত করার পর গতকাল (শুক্রবার, ২৬ জুন) এই পাল্টা আঘাত হানা হলো। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ ঘিরে ফের উত্তেজনা; পাল্টাপাল্টি হামলার দাবিতে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজ প্রণালিতে ড্রোনের হামলার জেরে ইরানে শক্তিশালি হামলা চালানোর দাবি করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এরপর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলার দাবি আইআরজিসির। স্থায়ী শান্তির লক্ষ্যে চলমান আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের চালানো হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। অন্যদিকে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কঠিন পরিণতির ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্য, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে শঙ্কা
ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বক্তব্যের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে এখনো শঙ্কা কাটেনি। গেল একদিনে এই জলপথটি অতিক্রম করেছে ৭৮টি জাহাজ।

যুদ্ধের আগের দামে ফিরলো জ্বালানি তেল; সচল হচ্ছে হরমুজ প্রণালি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে নেমে এসেছে। মার্কিন প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ প্রায় স্বাভাবিক হয়ে আসায় এই দরপতন ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রথম বাজারে এমন স্থিতিশীলতা দেখা গেল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে হামলায় ন্যাটোর সম্পৃক্ততা ছিলো— অভিযোগ তেহরানের
ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসী হামলায় ন্যাটোর সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ তুলেছে তেহরান। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে দেয়া পোস্টে এ অভিযোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, বেআইনি এই আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেয়া ন্যাটোর প্রতিটি সদস্য রাষ্ট্রকে জবাবদিহি করতে হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইরান বড় ধরনের ছাড় দিচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।