
রাষ্ট্রায়াত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পদোন্নতি নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রুল
রাষ্ট্রায়াত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কর্মচারীদের পদোন্নতি নীতিমালা, ২০২৫–এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে চার সপ্তাহের রুল জারি করেছেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগ।

প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি প্রার্থী মোবাশ্বের: আপিল বিভাগ
কুমিল্লা-১০ আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে আপিল বিভাগ। আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এ আদেশ দেয়া হয়।

চট্টগ্রাম বন্দরের মাশুল স্থগিতে হাইকোর্টের নির্দেশনা চার দিনেও কার্যকর হয়নি
চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুল আদায় স্থগিত রাখতে হাইকোর্টের দেয়া নির্দেশনা চার দিনেও কার্যকর হয়নি। ফলে বিভিন্ন সেবার বিপরীতে এখনও বাড়তি মাশুল দিতে হচ্ছে সেবাগ্রহীতাদের। বন্দর কর্তৃপক্ষ বলছে, আদেশের কপি হাতে না আসায় হাইকোর্টের আদেশ কার্যকর করা হয়নি। আদেশের বিরুদ্ধে আপিল করা হতে পারে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ। এদিকে, মাশুল বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নৌ পরিবহন উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে বিজিএমইএ।

সিলেটের ধুপাগুলের বিভিন্ন জায়গা থেকে ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর জব্দ
সিলেটের ধুপাগুলের বিভিন্ন ক্রাশার মিল ও বাসা বাড়ি থেকে মোট ১ লাখ ৩০ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে যৌথবাহিনী। আজ (শনিবার, ১৬ আগস্ট) যৌথবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।