মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পদে মনোনয়ন পেলেন হাকিম জেফরিস
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হিসেবে মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের মাধ্যমে ডেমোক্রেটিক পার্টি মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কয়েক সপ্তাহ পর বুধবার এক রুদ্ধদ্বার ভোটে দলের এই মনোনয়ন নিশ্চিত করেন নিউ ইয়র্কের ৫৬ বছর বয়সী এই কংগ্রেস সদস্য। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।