ইন্দোনেশিয়ায় ‘হোয়েল শার্ক’ ঘিরে ইকো-ট্যুরিজম, ভবিষ্যৎ নিয়ে পরিবেশবিদদের শঙ্কা
তিমি হাঙর বা হোয়েল শার্ক বদলে দিয়েছে ইন্দোনেশিয়ার একটি উপকূলীয় গ্রামের চিত্র। এক সময়ের প্রত্যন্ত গ্রামের মানুষ মাছ ধরার ওপর নির্ভরশীল হলেও বর্তমানে বোতুবারানি গ্রাম পরিণত হয়েছে, ইকো-ট্যুরিজম কেন্দ্রে। প্রতি মাসে গাইড হিসেবে কাজ করে ৩০ লাখ রুপিয়া আয় করছেন জেলেরা। তবে পরিবেশবিদদের মতে, হোয়েল শার্কের এমন জনপ্রিয়তা এর ভবিষ্যৎকে সংকটে ফেলে দিতে পারে।