সংস্কারের অভাবে সড়কে বেহাল দশা; ভোগান্তিতে দুই উপজেলার মানুষ
দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে পুরাতন ‘বগুড়া রোড’ হিসেবে পরিচিত সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়ক। পুরো সড়কেই তৈরি হয়েছে ছোট বড় গর্ত ও খানাখন্দ। এর মধ্যে পাঙ্গাসি বাজার অংশের অবস্থা সবচেয়ে করুণ। উঠে গেছে কার্পেটিং ও ইট, যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার অন্তত ৩৫ গ্রামের মানুষ।