সৌদির তেল ও সামরিক স্থাপনায় হামলায় সহায়তা করছে রুশ গোয়েন্দা স্যাটেলাইট, দাবি বিশ্লেষকদের
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন ও সামরিক ঘাঁটিতে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর চালানো নিখুঁত হামলায় রাশিয়ার নজরদারি স্যাটেলাইট গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে বলে অভিযোগ উঠেছে। হামলার দিনগুলোতে সৌদি আরবের আকাশসীমায় রুশ গুপ্তচর স্যাটেলাইটের সক্রিয় উপস্থিতি এবং বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্রের পর্যালোচনায় এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।