অটোরিকশা
প্যাডেল রিকশার বদলে নামছে লিথিয়াম ই-রিকশা, পাবেন যারা

প্যাডেল রিকশার বদলে নামছে লিথিয়াম ই-রিকশা, পাবেন যারা

চট্টগ্রাম নগরে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে, যানজট হ্রাস করতে এবং রিকশাচালকদের শারীরিক পরিশ্রম কমাতে প্যাডেলচালিত রিকশার পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারিচালিত ই-রিকশা (Lithium battery powered e-rickshaw in Chattogram) চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (Chittagong City Corporation - CCC)। গতকাল (সোমবার, ৩ আগস্ট) নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরী রিকশাচালক মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন (Mayor Dr. Shahadat Hossain decision) আনুষ্ঠানিকভাবে এই নতুন পরিবহন প্রকল্পের ঘোষণা দেন।

অটোরিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার আসামি

অটোরিকশাচালক সাকিবুল হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার আসামি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কিশোর অটোরিকশাচালক সাকিবুল (১৬) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মূল আসামি আসাদুজ্জামান আসাদকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।

১৬টি ফিচারে বুয়েটের তৈরি ই-রিকশা, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

১৬টি ফিচারে বুয়েটের তৈরি ই-রিকশা, জেনে নিন দাম ও স্পেসিফিকেশন

রাজধানীর আফতাবনগরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বুয়েটের প্রকৌশলীদের উদ্ভাবিত আধুনিক ই-রিকশার (E-rickshaw) পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সড়কের আতঙ্ক অটোরিকশা: সাতদিনের মধ্যে উৎপাদন-বিক্রি নিষিদ্ধের দাবি

সড়কের আতঙ্ক অটোরিকশা: সাতদিনের মধ্যে উৎপাদন-বিক্রি নিষিদ্ধের দাবি

রাজধানীতে সড়ক দুর্ঘটনার উৎসে নতুন করে যোগ হয়েছে ব্যাটারিচালিত রিকশা। যার দৌরাত্ম্যে হিমশিম ট্রাফিক পুলিশ। সুনির্দিষ্ট আইনি কাঠামো না থাকায় প্রধান সড়কে এ রিকশা যেন আতঙ্কের নাম। এমন অবস্থায় ৭ দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবিসহ মূল সড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক আন্দোলন।

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আরো দুইজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।