
মে’তে আসছে অপরিশোধিত জ্বালানির প্রথম চালান; উৎপাদনে ফিরবে ইস্টার্ন রিফাইনারি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর মে মাসের প্রথম সপ্তাহে দেশে আসছে অপরিশোধিত জ্বালানি তেলের প্রথম চালান। সৌদি আরবের ইয়ানবু বন্দরে এক লাখ টন তেল বোঝাইয়ের পর এমটি নিনেমিয়া নামের জাহাজটি আজ ভোরে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছে। তেলের এ চালান এলেই কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাওয়া একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আবার উৎপাদনে ফিরবে।

বাজারে রেকর্ড পরিমাণ তেল ছাড়ার প্রস্তাব আন্তর্জাতিক শক্তি সংস্থার
যুদ্ধ পরিস্থিতিতে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে আন্তর্জাতিক শক্তি সংস্থা তাদের মজুত থেকে রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে। কার্যত হরমুজ প্রণালি বন্ধ থাকায় সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। তবে হোয়াইট হাউজ বলছে, তেলের দাম বৃদ্ধি সাময়িক। এদিকে হরমুজ প্রণালি দিয়ে ইরানি তেলবাহী একটি ট্যাঙ্কারকে চলাচল করতে দেখা গেছে।

বিশ্ববাজারে কমলো অপরিশোধিত জ্বালানি তেলের দাম
ইরানে ইসরাইলের হামলার পর বিশ্ববাজারে ৪ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আজ (সোমবার, ২৮ অক্টোবর) বিশ্ববাজারে ব্রেন্ট জ্বালানি তেল ৪ শতাংশের বেশি কমে ব্যারেল প্রতি বিক্রি হয়েছে ৭২ ডলার ৬১ সেন্টে।

আমদানি করা জ্বালানি তেল লাইটারিংয়ের জন্য দরপত্র আহ্বান
দীর্ঘ ৩৭ বছর নিজস্ব দু'টি অয়েল ট্যাংকার নিয়ে তেল খালাস করলেও নভেম্বর থেকে চার্টার করা জাহাজ দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর অপরিশোধিত জ্বালানি তেল খালাস করবে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। বিপিসির আমদানি করা অপরিশোধিত জ্বালানি তেল লাইটারিংয়ের জন্য একটি অয়েল ট্যাংকার ভাড়া নিতে ইতিমধ্যে দরপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু'টি অয়েল ট্যাংকার বাংলার জ্যোতি ও সৌরভকে বহর থেকে অপসারণের প্রক্রিয়াও শুরু হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, এক্ষেত্রে চার্টার করা জাহাজের পাম্পিং ক্যাপাসিটি ও ইস্টার্ন রিফাইনারি সক্ষমতার মধ্যে সমন্বয় ঘটানো জরুরি।

জাহাজের আগুনকে নাশকতা মনে করছে কতৃর্পক্ষ, তদন্তে ৮ সদস্যের কমিটি
মাত্র চার দিনের ব্যবধানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) দুইটি জাহাজে আগুনের ঘটনাকে নাশকতা বলে মনে করছেন কতৃর্পক্ষ। দুর্ঘটনার আগে বন্দরের সিসিটিভি ও ভিটিএমএস এ ধারণ করা কিছু ভিডিও ফুটেজ দেখে এই আশঙ্কা করছেন কতৃর্পক্ষ। আর এর তদন্তের জন্য আট সদস্যের কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার (৪ অক্টোবর) মধ্যরাতে বিস্ফোরণে জাহাজের উপরে ডেকে বি ফোর পিক স্টোরে আগুন লাগলেও জাহাজে থাকা জ্বালানি তেল অক্ষত আছে।

সৌদির অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বেড়েছে
জুন মাসে সৌদি আরবের শোধনাগার থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি ১২ শতাংশ বেড়েছে। এর ফলে প্রতিদিন ১৩ লাখ ৭০ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে। দেশটির দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এ তথ্য জানিয়েছে। তথ্যানুযায়ী, রপ্তানিকৃত পণ্যের মধ্যে ডিজেল, মোটর ও বিমানের গ্যাসোলিন ও জ্বালানি তেল উৎপাদনে প্রক্রিয়াজাত অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে।