দুই জয়-পরাজয়: যুদ্ধ থেকে এক বছরে কী শিখলো ভারত-পাকিস্তান
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে গত সপ্তাহে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দেশটির সেনাবাহিনী সংঘাতে তাদের ‘সাফল্য’ উদ্যাপন করেছে। পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) ভারতের জঙ্গিবিমান ভূপাতিত করার ঘটনাকে 'অর্জন' হিসেবে তুলে ধরেছে। ওদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭ মে ‘অপারেশন সিন্ধুর’-এর লোগো তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলে যুক্ত করে বলেছেন, এক বছর আগে আমাদের সশস্ত্র বাহিনী অতুলনীয় সাহস ও দৃঢ়তা দেখিয়েছে। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।