
ইরানের জাহাজ চলাচলে কড়াকড়ি; ৭৫টি জাহাজ ঘুরিয়ে দেয়ার দাবি সেন্টকমের
ইরানি বন্দর-সংশ্লিষ্ট জাহাজ চলাচল সীমিত করতে চলমান সামুদ্রিক অভিযানে ৭৫টি বাণিজ্যিক জাহাজকে অন্য পথে ঘুরিয়ে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্টকম। একই সঙ্গে অভিযান চলাকালে চারটি জাহাজ অচল করে দেয়ার কথাও জানিয়েছে তারা। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে মাল্টার তেলের ট্যাঙ্কার আটকে দিলো সেন্টকম
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় মাল্টার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন বাহিনীর দাবি, জাহাজটি পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ জলপথে অবরোধের নিয়ম লঙ্ঘন করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কক্সবাজারে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর পদবঞ্চিতদের বিক্ষোভ-সড়ক অবরোধ
কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে শহর। আজ (রোববার, ৩ মে) রাত ৮টায় গুমগাছতলা এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

ইরানের ওপর দীর্ঘমেয়াদি অবরোধের পরিকল্পনা ট্রাম্পের: ওয়াল স্ট্রিট জার্নাল
ইরানকে তাদের পরমাণু কর্মসূচি ত্যাগে বাধ্য করতে দেশটির বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের জন্য জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানি বন্দরে ট্রাম্পের অবরোধ বাড়ানোর খবরে তেলের বাজারে চড়া ভাব
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ইরানি বন্দরগুলোতে দীর্ঘমেয়াদি অবরোধ আরোপের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সহযোগীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর তেলের বাজারে এই চড়া ভাব দেখা দিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফের হরমুজের নিয়ন্ত্রণ নিলো ইরান; যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ
হরমুজ প্রণালি আবারও নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই জলপথের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরায় গ্রহণ করছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে আইআরজিসির যৌথ সামরিক কমান্ড। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধে ১৪টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে— সেন্টকমের দাবি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, ওয়াশিংটন হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করার পর গত ৭২ ঘণ্টায় তাদের বাহিনী ১৪টি জাহাজকে ঘুরিয়ে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অবরোধ ইরানের বন্দরে, হরমুজ প্রণালিতে নয়: সেন্টকম কমান্ডার
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে চলমান অবরোধ ইরানের বন্দরগুলোর ওপর, হরমুজ প্রণালির ওপর নয়। তিনি বলেন, অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের ১০ হাজারের বেশি মেরিন, নাবিক ও বিমানসেনা মোতায়েন রয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে চার জাহাজ শনাক্ত
কড়া নজরদারির মাঝেও হরমুজ প্রণালিতে গত রাত থেকে চারটি জাহাজের চলাচল শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টকম বাংলাদেশ সময় আজ (সোমবার, ১৩ এপ্রিল) রাত ৮টা থেকে হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার ঘোষণা দেওয়ার পর বিবিসি ভেরিফাই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পর্যবেক্ষণ করছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধের ঘোষণা’ ট্রাম্পের
ইরানের যুদ্ধ শেষ করতে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি অবরোধ করবে বলে আজ (রোববার, ১২ এপ্রিল) জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুমিল্লায় নাসা গ্রুপের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
বকেয়া বেতন পরিশোধের দাবিতে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ইপিজেডের নাসা গ্রুপের শ্রমিকরা। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকাল ১০টায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় অবস্থান নেন।

তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ; শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে প্রত্যাহার
বকেয়া বেতনের দাবিতে আজ রাজধানীর মহাখালী-নাবিস্কোর মধ্যবর্তী তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন নাসা মেইনল্যান্ডের প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাক শ্রমিক। পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুনির্দিষ্ট আশ্বাস ও সমস্যা সমাধানে আগামীকাল (সোমবার, ৬ এপ্রিল) এক সভার আহ্বানের প্রতিশ্রুতির পর সড়ক ছেড়ে দেন শ্রমিকরা।