
অবৈধ অভিবাসন দমনে মালয়েশিয়ার কঠোর অবস্থান, আটক ৫৪ হাজার
মালয়েশিয়ায় থাকা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরইমধ্যে ৫৪ হাজারের বেশি কর্মীকে আটক করা হয়েছে। এছাড়া, অবৈধ বিদেশিদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে অন্যান্য দেশের পাশাপাশি আটক হচ্ছেন বাংলাদেশিরাও।

কোটি টাকা খরচ করে প্রবাসের ব্যর্থ অভিযান; দেশে ফিরলেন স্বপ্নভঙ্গরা
অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা ব্যর্থ হওয়ায় আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) আরো ৩৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দুপুর ১২টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে এক নারীসহ এ ৩৬ জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ব্রাজিল ও মেক্সিকো হয়ে যাত্রা শুরু করেও স্বপ্নভঙ্গ হয়ে ফেরত আসা প্রবাসীরা বিশাল অর্থ খরচ করলেও কোনো ফল পাননি। গণমাধ্যমের কাছে কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানা যায়।

শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে অন্তর্বর্তী সরকারের সাথে আছে যুক্তরাজ্য
জাতীয় পুনর্মিলনের আকাঙ্ক্ষা ধারণ করে জবাবদিহিতার সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকার যে পথে আগাচ্ছে যুক্তরাজ্য সরকার তার সঙ্গে আছে। সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে একথা জানিয়েছেন ঢাকা সফররত ব্রিটিশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সময় ব্রিটিশ এই মন্ত্রী জানান, যুক্তরাজ্য সরকার আশা করে নির্বাচনের মাঠে সমতা আনতে, শিগগিরই ইউনূস সরকার তাদের কর্মসূচির রূপরেখা তুলে ধরবেন। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কোন বিশেষ দলকে রাজনীতিতে ফেরাতে নয়, নির্বাচন নিয়ে কথা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আজ (বুধবার, ২৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।