
হোয়াইট হাউসের শীর্ষ পদে স্টিফেন মিলার; সংঘাতের পথেই হাঁটছেন ট্রাম্প
হোয়াইট হাউস পরিচালনার শীর্ষ দায়িত্বে নিজের অনুগত স্টিফেন মিলারকে বসানোর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে মেয়াদের শেষ দুই বছরে তিনি সংঘাতের পথ আরও জোরদার করবেন এবং বাইরের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ রুখে দেবেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা এবং অন্য রিপাবলিকানরা এমনটাই মনে করছেন।

অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈধ যাতায়াত সহজ করতে কার্যকর অভিবাসন নীতি ও সীমান্ত ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে, সমন্বয় জোরদার ও আধুনিক প্রযুক্তি ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা বেড়ে দ্বিগুণ, ছাড় পাচ্ছেন সেবাকর্মীরা
অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাজ্য। এর আওতায় অধিকাংশ বিদেশি কর্মীর স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) অনুমতির জন্য অপেক্ষার মেয়াদ দ্বিগুণ করে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে ছোট নৌকায় করে অবৈধ পথে আসা শরণার্থীদের ক্ষেত্রে এই অপেক্ষার সময় বাড়িয়ে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে তীব্র আপত্তির মুখে সামাজিক ও স্বাস্থ্যসেবা খাতের লাখ লাখ কর্মীকে (কেয়ার ওয়ার্কার) এই কঠোর বিধিনিষেধ থেকে ছাড় দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফ্রান্সে ভয়াবহ সহিংসতায় অভিবাসনকে দায়ী করলেন ট্রাম্প
ফ্রান্সের রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে ভয়াবহ সহিংসতা, সরকারি ভবনে অগ্নিসংযোগ ও নজিরবিহীন লুটপাটের ঘটনায় দেশটির অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেরি হয়ে যাওয়ার আগেই ফ্রান্সকে নিজেদের সীমান্ত অবিলম্বে বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের এক দীর্ঘ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গ্রিন কার্ড ও শিক্ষার্থী ভিসা নীতিতে ট্রাম্পের পরাজয়, ডাকযোগে ভোটের আবেদনও খারিজ
অভিবাসন নীতি নিয়ে বড় দুটি ধাক্কা খেলো ট্রাম্প প্রশাসন। গ্রিন কার্ড প্রত্যাশিদের জন্য জারি করা কঠোর নিয়মের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্কসহ ২১ অঙ্গরাজ্য। আর শিক্ষার্থীদের ভিসার সময়সীমা বেধে দেয়ার বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন একজন ফেডারেল বিচারক। এদিকে, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট সীমিত করার ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। গেল মার্চে জালিয়াতির অভিযোগ তুলে ডাকযোগে ভোটের বিষয়ে বিধিনিষেধ আরোপ করে একটি নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প।

এবার সন্তানের পাসপোর্টে বাবা-মায়ের নাগরিকত্বের প্রমাণ চাওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করতে নতুন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে দেশটিতে জন্ম নেয়া শিশুদের পাসপোর্টের আবেদনের সময় মা-বাবার নাগরিকত্ব বা অভিবাসন মর্যাদার প্রমাণ জমা দেয়ার প্রস্তাব করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অভিবাসন নীতিতে ‘জিরো টলারেন্স’, বদলে যাচ্ছে আয়ারল্যান্ডের আবাসন চিত্র
ইউরোপের দেশ আয়ারল্যান্ড এখন আর কেবল ভাগ্যান্বেষণের জায়গা নয়, বরং এটি এখন পরিকল্পিত অভিবাসন ব্যবস্থার দেশ। ইউরোপীয় ইউনিয়নের নতুন ‘মাইগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম প্যাক্ট’র সঙ্গে সামঞ্জস্য রেখে অনিয়মিত অভিবাসনের জন্য ‘জিরো টলারেন্স’ নীতিতে আয়ারল্যান্ড সরকার। এতে করে বাংলাদেশি আশ্রয় প্রার্থীরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হবে। তবে দক্ষ শ্রমিকদের জন্য বিভিন্ন সেক্টরে মিলবে কাজের সুযোগ।

মার্কিন অভিবাসন নীতি: ট্রাম্পের নিশানায় জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়িতে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চরম ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আমেরিকার এইচ-ওয়ানবি ভিসার লাখ ডলার ফি আদালতে বাতিল
যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের জন্য নতুন এইচ-ওয়ানবি (এইচ-১বি) ভিসার আবেদনের ওপর ১ লাখ ডলার অতিরিক্ত ফি আরোপের নীতিটিকে বেআইনি ঘোষণা করে সম্পূর্ণভাবে বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত।

কংগ্রেসের মুখোমুখি রুবিও; আলোচনায় ইরান যুদ্ধ ও থমকে যাওয়া কূটনৈতিক তৎপরতা
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ক্যাপিটল হিলে কংগ্রেসের শুনানিতে হাজির হতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (মঙ্গলবার, ২ জুন) অনুষ্ঠেয় এই শুনানিতে ট্রাম্প প্রশাসনের ভঙ্গুর কূটনৈতিক পরিস্থিতি এবং থমকে যাওয়া বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাকে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্টের অভিবাসন নীতিতে বড় ধাক্কা; সাময়িক ভিসাধারীদের ছাড়তে হবে দেশ
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে আরও বড় ধরনের পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন ঘোষণা অনুযায়ী, যারা সাময়িক ভিসায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং ‘গ্রিন কার্ড’ বা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছেন, তাদের অবিলম্বে দেশ ছেড়ে চলে যেতে হবে। নিজ দেশে ফিরে গিয়ে কনস্যুলেটের মাধ্যমে বাকি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।

আইসিইবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ৪৬ অঙ্গরাজ্যে ক্লাস বর্জন
অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসিই বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মেট্রো সার্জ অভিযানের বিরুদ্ধে ক্লাস বর্জন করে বিক্ষোভ নেমেছেন অন্তত ৪৬ অঙ্গরাজ্যের শিক্ষার্থীরা। শুক্রবারের পর শনিবারও রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে বিক্ষোভের ঘোষণা স্থানীয় সংগঠনগুলোর। আইসিয়ের অভিযানের বিরুদ্ধে এদিন দেশজুড়ে ৩শ বেশি বিক্ষোভ হতে পারে বলে ধারণা করছে মার্কিন গণমাধ্যম। বিক্ষোভকারীদের রাজপথ ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের।