অ্যানথ্রাক্স

নাটোরে ‘অ্যানথ্রাক্স’ আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ
নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনালী গ্রামে অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরুর মাংস খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের শরীরে ফোড়ার মতো ক্ষত ও ফোলা দেখা দিয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অ্যানথ্রাক্স: লক্ষণ, কীভাবে ছড়ায় ও চিকিৎসা
অ্যানথ্রাক্স বা তড়কা রোগ তীব্র ও গুরুতর সংক্রামক রোগ, যা ব্যাসিলাস অ্যান্থ্রাসিস (Bacillus anthrasis) নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এ রোগ আমাদের দেশে নতুন কিছু নয়। এর আগে বহুবার এ রোগ ছড়িয়ে পড়েছে এবং প্রায় সময়ই এর সংক্রমণের খবর পাওয়া যায়। শুধু গবাদি পশুই নয়, কখনও কখনও মানুষও এ রোগে আক্রান্ত হচ্ছেন। অসুস্থ পশু জবাই করা বা তার মাংস সংগ্রহ ও বিক্রি থেকে বিরত থাকা জরুরি।