অ্যান্টার্কটিকার বরফে মানুষের সঙ্গে ম্যারাথনে রোবট
অ্যান্টার্কটিকার শুভ্র বরফে হয়ে গেল ব্যতিক্রমী এক ম্যারাথন। যেখানে প্রথমবারের মতো মানুষের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয় একটি হিউম্যানয়েড রোবট। অ্যান্টার্কটিকার আল্টিমা ক্যাম্পে অনুষ্ঠিত ‘অ্যান্টার্কটিক আইস আল্ট্রা’ প্রতিযোগিতায় অত্যাধুনিক এই রোবটের অংশগ্রহণ ঘিরে এরইমধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা। বরফাবৃত, অসম ও পিচ্ছিল ট্র্যাকে রোবটটির ভারসাম্য বজায় রাখার সক্ষমতা দেখে রীতিমতো অবাক আয়োজকরাও।