
হাইকোর্টে ‘প্রতারণার আশ্রয়ে’ জামিন নেয়ার চেষ্টা, আইনজীবীকে জরিমানা
হাইকোর্টে মামলা তালিকাভুক্ত করে প্রতারণার আশ্রয়ে জামিন নেয়ার চেষ্টা করা হয়েছে— এমন অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।

চুয়াডাঙ্গায় সহযোগীসহ উচ্চ আদালতের ‘ভুয়া আইনজীবী’ আটক
উচ্চ আদালতের আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে চুয়াডাঙ্গায় এক ব্যক্তি ও তার এক সহযোগীকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে তাদের আটক করা হয়।

‘আমাকে ফাঁসি দেয়া হোক’ বললেন লতিফ সিদ্দিকী
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার মামলায় নিজের ফাঁসি দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী।

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদের কী হবে
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ বহিষ্কারের ফলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে কি না, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

সময় টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা আইনসম্মত হয়নি: শিশির মনির
সময় টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাসানের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের দায়ের করা মামলাটি আইনসম্মত হয়নি বলে মন্তব্য করেছেন সময় মিডিয়ার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ করেছেন রিটকারী ‘সুশাসনের জন্য নাগরিকের (সুজন)’ আইনজীবী ব্যারিস্টার শরিফ ভূঁইয়া।

সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার আদেশ বাতিল
‘হত্যার প্রকৃত কারণ’ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতির আদেশ বাতিল করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে আজ (মঙ্গলবার, ২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী আবিদ হাসান এ তথ্য জানিয়েছেন। মামলার বাদী সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন।

জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর
নানাভাবে আসামিপক্ষের আইনজীবীরা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জিয়াউল আহসানের বিচার বিলম্বের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

আদালতের বারান্দাতেই মৃত্যু হলো আসামির
পঞ্চগড় আদালতের বারান্দায় ময়নুল হক (৫৯) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলায় বেঞ্চে মৃত অবস্থায় তাকে দেখতে পায় আদালতের লোকজন।

৩০ বছর পর উত্তোলন হবে সালমানের দেহাবশেষ; কঙ্কালে মিলবে কি মৃত্যুর প্রকৃত রহস্য?
মৃত্যুর ৩০ বছর পর আবারও আলোচনায় চিত্রনায়ক সালমান শাহ। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এবার তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, তিন দশক পর কঙ্কাল থেকে আদৌ কি খুনের আলামত মেলা সম্ভব?

কোনো রকম দয়া না দেখানোর দৃষ্টান্ত হয়ে থাকবে এ রায়: রাষ্ট্রপক্ষের আইনজীবী
রামিসা হত্যা মামলা
শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডাদেশের রায়ে ‘সন্তুষ্টি’ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ। রায়ের প্রতিক্রিয়ায় বিশেষ পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, রামিসার পরিবার ন্যায়বিচার পেয়েছে, আমরা সন্তুষ্ট।

ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশের শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় রাষ্ট্রদ্রোহের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।