
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে নাসের হুসেইন, আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন!
বিশ্বকাপে খেলতে না যাওয়া ইস্যুতে আরও এক কিংবদন্তি ক্রিকেটারকে পাশে পেয়েছে বাংলাদেশ। আইসিসি সবাইকে সমান নজরে দেখছে না বলে অভিযোগ করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নাসের হুসেইন। ভারত হলে ব্যাপারটা অন্যরকম হতো বলেও মনে করেন তিনি। ক্রিকেটের স্বার্থে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান এ ইংলিশ কিংবদন্তির।

আজ শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ'
বিসিবি আয়োজিত 'অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ' নামের নতুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে আজ ধূমকেতুর মুখোমুখি হচ্ছে দূরন্ত একাদশ। আইসিসির সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যেতে না পারার পর এই সময়টায় ক্রিকেটারদের খেলায় ব্যস্ত রাখতে বিসিবির এ আয়োজন। নতুন ধরনের এ টুর্নামেন্টে নিজেদের দলকেই এগিয়ে রাখছেন ধূমকেতু ও দুরন্তের কোচরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান: শেহবাজ শরীফ
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান কোনোভাবেই ভারতের বিপক্ষে খেলবে না বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আমরা কোনোভাবেই খেলবো না। ক্রিকেটে ভারতের যে নীতি সেটি অগ্রহণযোগ্য। আমরা বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছি।

আইসিসি র্যাংকিংয়ে ২০৬ ধাপ এগোলো মারুফা
আইসিসি র্যাংকিংয়ে বিশাল লাফ দিয়েছেন মারুফা আক্তার। টি-টোয়েন্টি নারী বোলারদের র্যাংকিংয়ে ২০৬ ধাপ এগিয়ে এখন যৌথভাবে ৯২ নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের গতি তারকা মারুফা আক্তার।

ভারতের সঙ্গে ম্যাচ বয়কট, পাকিস্তানের আর্থিক ক্ষতি কতো?
ভারত ম্যাচ বয়কট করবে পাকিস্তান; এমন ঘোষণার পর থেকেই রীতিমত নড়েচড়ে বসেছে আইসিসি। নিজেদের এক সিদ্ধান্তের মাধ্যমে এরইমাঝে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় রকমের আর্থিক ক্ষতি নিশ্চিত করেছে পাকিস্তান। গণমাধ্যমের দাবি, এ এক ম্যাচ বয়কটের মাধ্যমেই প্রায় ২০০ কোটি রুপি ক্ষতি হতে পারে।

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পিসিবির বৈঠক সন্ধ্যায়
বিশ্বকাপ অংশগ্রহণের ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সন্ধ্যায় আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নাকভি। গুঞ্জন রয়েছে, বিশ্বকাপ বয়কট করলে বিকল্প ভাবনা অনুমোদনও হতে পারে এ বৈঠক থেকে। বিশ্বকাপে অংশ না নিলে নিজ দেশেই চারদলের টুর্নামেন্ট খেলবে পাকিস্তান।

সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের জোন্স
যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকে সবধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ এনেছে সংস্থাটি। এসব অভিযোগের জবাব দেয়ার জন্য তাকে ১৪ দিন সময় বেধে দিয়েছে আইসিসি।

রাজশাহীতে বিপিএলের ট্রফি হাতে ওয়ারিয়র্সরা; খেলোয়াড়দের বরণে ‘জাঁকজমক’ আয়োজন
১৯৯৯ এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেট আরও একবার উৎসবের নগরীতে পরিণত করলো পুরো রাজশাহীকে। বিপিএলের ট্রফি নিয়ে শান্ত-মুশফিকরা হয়ে উঠলেন হ্যমিলিয়নের বাসিওয়ালা। প্রথম বারের মতো বিপিএলের ট্রফির ‘রোড-শো’ উদযাপনে তাই পথে নেমে এলেন শিশু, কিশোর, বৃদ্ধসহ রাজশাহীর সব বয়সী ক্রিকেট প্রেমীরা। এ ট্রফি রাজশাহীর ক্রিকেটারদের আরও উৎসাহী করবে বলে আশা রাজশাহী ওয়ারিয়র্সের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর। এদিকে দর্শকদের পাশাপাশি মুশফিকের কণ্ঠেও যেন একই সুর— চান রাজশাহী ও বগুড়ার মাটিতে বিপিএলের আয়োজন। রাজশাহীর ক্রিকেটের উন্নয়নে অবদান রাখার কথা বলছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিকপক্ষও।

বাংলাদেশের বদলে টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড, নতুন গ্রুপ সাজালো আইসিসি
আসন্ন আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ ২০২৬ (ICC Men's T20 World Cup 2026)-এর গ্রুপ বিন্যাস ও সময়সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। ভারত ও শ্রীলঙ্কায় (India & Sri Lanka 2026) যৌথভাবে আয়োজিত এই মেগা টুর্নামেন্টটি আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হলো—নিরাপত্তা ইস্যুতে ভারতে সফর করতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ দলকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে স্কটল্যান্ড (Scotland to replace Bangladesh)।

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে সমালোচনার মুখে আইসিসি, নিরপেক্ষতা ‘প্রশ্নবিদ্ধ’
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার ঘটনায় ক্রিকেট বিশ্বে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সাবেক ক্রিকেটাররা সরাসরিই প্রশ্ন তুলেছেন আইসিসির নিরপেক্ষতা নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকেও এসেছে ক্ষুব্ধ এক প্রতিক্রিয়া। ক্রিকেট বিষয়ক গণমাধ্যমে প্রশ্ন এসেছে আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে।

ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরানোর প্রসঙ্গ টেনেছে বিসিবি: সাবেক পরিচালক রফিকুল
ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত যৌক্তিক। তবে এ সিদ্ধান্তকে ঘিরে বিসিবির কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। তার মতে, ব্যর্থতা ঢাকতেই হঠাৎ করে সাকিব আল হাসানকে ফেরানোর প্রসঙ্গ তুলেছে বোর্ড।

বাংলাদেশকে যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলতে দেয়া উচিত: পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশকে যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভী। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) তিনি এ কথা জানান।