বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ শুরু
বাংলাদেশ বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ শুরু হয়েছে। দেশের বিভিন্ন বিমান ঘাঁটি ও ইউনিটে আজ (রোববার, ৫ এপ্রিল) থেকে শুরু হওয়া এ মহড়া চলবে আগামী ৯ এপ্রিল পর্যন্ত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।