
২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, দুই আসনে স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এ দুই আসনের ফলাফল পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ফল ঘোষণার সমাপণী বক্তব্যে ইসি সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।

ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক: ইসি সচিব
ভোটের পরিস্থিতি আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি এ মন্তব্য করেন।

৫০ লাখ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও অসুবিধা নেই—এমন বক্তব্য দিইনি: ইসি সচিব
‘৫০ লাখ নয়, পাঁচ কোটি টাকা বহন করলেও কোনো অসুবিধা নেই’—এমন বক্তব্য দেননি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে: ইসি সচিব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের সবকয়টিতেই ব্যালট পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ: ইসি সচিব
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন ভোটার, প্রার্থী বা তাদের এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা। তবে, গোপন কক্ষ বা ব্যালট স্ট্যাম্পিং রুমে মোবাইল নিষিদ্ধ থাকবে।

১১৬ আসনে ব্যালট পাঠানো হয়েছে, ৭ ফেব্রুয়ারির মধ্যে সব আসনে যাবে: ইসি সচিব
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার দেশের ১১৬টি সংসদীয় আসনে এরমধ্যেই পৌঁছে গেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এছাড়া দেশের সব আসনে বাকি ব্যালট পেপার আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো হবে বলেও জানান তিনি।
-320x167.webp)
নির্বাচনে অপতথ্য রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ, ব্যালট ও ভোট পর্যবেক্ষণে প্রস্তুতি
নির্বাচনকালীন অপতথ্য রোধে কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং অনলাইন পর্যবেক্ষণ বিষয়ে মেটার সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এ প্রসঙ্গে নেটের স্পিড কমানোর কোনো প্রস্তাব নেই এবং সেটি সুপারিশও করা হয়নি।’

শেরপুরের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত: ইসি সচিব
শেরপুরে একই মঞ্চে ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির সংঘর্ষ এবং উপজেলা জামায়াত নেতা নিহতের ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং শ্রীবরদী থানার অফিসার-ইন-চার্জকে (ওসি) প্রত্যাহার করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

গ্যাজেটের ধারাবাহিকতা হিসাবেই পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে: ইসি সচিব
গ্যাজেটের ধারাবাহিকতা হিসাব করেই পোস্টাল ব্যালটের প্রতীক ছাপানো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ৪ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

আদালতের রায়ে নির্বাচন কমিশনের ‘ক্ষমতা প্রশ্নবিদ্ধ’
নির্বাচন কমিশনের (ইসি) সীমানা নির্ধারণের ক্ষমতা আদালতের রায়ের মাধ্যমে প্রশ্নবিদ্ধ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আদালতের রায়ে কমিশনের ক্ষমতা খর্ব হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এক অর্থে প্রশ্নবিদ্ধ অবস্থায় আছি। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানান সচিব।

শাপলা পাচ্ছে না এনসিপি, গণবিজ্ঞপ্তি হবে অন্য প্রতীকে: ইসি সচিব
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তফসিলে না থাকার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাবে না। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে। আজ (সোমবার, ২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন
২০২৬ এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) সকালে কমিশন সচিব আখতার আহমেদ এটি নিশ্চিত করেছেন।