আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
এসময় ইসি সচিব বলেন, ‘স্পিকারের তরফ থেকে চিঠি পাওয়ার আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই। কমিশন চিঠি হাতে পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:
এর আগে, দল থেকে বহিষ্কারের পর জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে অবহিত করেছে জামায়াতে ইসলামী। চিঠিতে গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও ইসিকে বলা হয়।
এদিকে, গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়াম খাতুনের ঝুলন্ত মরদেহের ঘটনায় মামলা হয়েছে। মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।





