
আখের রস কি হিট স্ট্রোক থেকে বাঁচায়? যা বলছেন বিশেষজ্ঞরা
বৈশাখ-জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে জনজীবন ওষ্ঠাগত। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে হিট স্ট্রোকের (Heat Stroke) ঝুঁকিও। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই সময়ে ক্লান্তি দূর করতে রাস্তার ধারের তৃষ্ণা নিবারক আখের রস (Sugarcane Juice) অত্যন্ত জনপ্রিয়। কিন্তু প্রশ্ন জাগে, এই আখের রস কি সত্যিই হিট স্ট্রোকের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থেকে আমাদের বাঁচাতে পারে?

টাঙ্গাইলে আখের গুড়ের চাহিদা ঊর্ধ্বমুখী, জমি থেকেই বিক্রি হচ্ছে আখ
টাঙ্গাইলে বেড়েছে আখের গুড়ের চাহিদা। তাই চাষের জমি থেকেই বিক্রি হয়ে যাচ্ছে আখ। নির্ভেজাল গুড় ভোক্তার কাছে পৌঁছে দিতে ও আখের চাষ বাড়াতে কৃষকদের সহযোগিতা করছে কৃষি বিভাগ।

টাঙ্গাইলে বাড়ছে আখ চাষ, লাভবান চাষিরা
খরচের তুলনায় বেশি লাভ হওয়ায় টাঙ্গাইলে বাড়ছে আখের চাষ। জেলা সদরসহ আবাদ করা হয়েছে আশপাশের বিভিন্ন এলাকায়। উৎপাদিত আখ সরবরাহ হয় দেশের বিভিন্ন জেলায়। ফলন ও দাম ভাল পাওয়ায় জেলায় প্রায় ২৬ কোটি টাকার আখ বিক্রির আশা করছে কৃষি বিভাগ।