
নাসিকের সাবেক মেয়র আইভীর হত্যা মামলায় জামিন নামঞ্জুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর সিদ্ধিরগঞ্জের আরও একটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত।

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

হত্যা মামলায় কারাগারে কনটেন্ট ক্রিয়েটর ফাহিম
কনটেন্ট ক্রিয়েটর এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও অর্থদাতা আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে ২০ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আজ (সোমবার, ৩০ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা; স্বামীর আমৃত্যু কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রাশেদ মোল্লাকে (৩০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক ধারায় আরও তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। তবে আদালত নির্দেশ দিয়েছেন, উভয় ধারার সাজা একসঙ্গে ভোগ করতে পারবেন দণ্ডপ্রাপ্ত আসামি।

২৪ ঘণ্টার মধ্যে ‘নবীনে’র দোকান খুলে দেয়ার নির্দেশ, ওসিকে তলব
রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের বন্ধ করে দেয়া পাঞ্জাবির শোরুম ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও এ ঘটনায় পুলিশের ‘নীরব ভূমিকা’র কারণে হাতিরঝিল থানার ওসিকে শোকজ করা হয়েছে।

সাতক্ষীরায় প্রতারণা মামলায় হাজিরা দিয়ে জামিন পেলেন ব্যবসায়ী রতন
প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দিয়ে সাতক্ষীরার আদালত থেকে জামিন পেয়েছেন ঢাকার আদাবর থানার শেখেরটেক এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন (৩২)। আজ (বুধবার, ২৫ মার্চ) সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বিলাস মন্ডল তার জামিন মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার ঘটনার একদিন পর স্বামীকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তারকৃতের নাম মো. হামিদুল ইসলাম ওরফে রনি (২৭)। গ্রেপ্তারকৃত রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সন্ধ্যায় পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর; ১১ আসামি রিমান্ডে
রাজধানীর উত্তরার ‘উত্তরা স্কয়ার শপিং কাম কমার্শিয়াল কমপ্লেক্সে’ ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ১১ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার শুনানি আজ
জুলাই আন্দোলনে রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ৯ জনকে হত্যাসহ তিন অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী মামলার শুনানি আজ।

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রী রুবাইয়া বেগমকে (২৫) হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে স্বামী আহাদ শেখকে (৩৩) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভোটের ফল চ্যালেঞ্জ করে ৫ আসনে হাইকোর্টে করা রিট আবেদন গ্রহণ
ঢাকা-১১, মাদারীপুর-১ আসনে বিএনপি এবং খুলনা-৫, পিরোজপুর-২, বরগুনা-২ আসনে জামায়াতের প্রার্থীদের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা রিট আবেদন গ্রহণ করেছেন। একইসঙ্গে ব্যালট পেপার, সিসিটিভির ফুটেজ ও ফলাফলের নথিপত্র সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন আদালত।