নেশনস লিগে রাতে ফ্রান্স-ইতালি মহারণ, খেলছেন না এমবাপ্পে
আন্তর্জাতিক উইন্ডোতে আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) মাঠে গড়াচ্ছে উয়েফা নেশনস লিগের বেশ কয়েকটা ম্যাচ। হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হবে ফ্রান্স ও ইতালি। ফরাসি শিবিরে দুশ্চিন্তা, ইনজুরিতে ছিটকে গেছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। অন্যদিকে ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ ১২৬তম ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়তে যাচ্ছেন অধিনায়ক হ্যারি কেইন। আর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ চেকিয়া।