
ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
বিদেশি কর্মীদের জন্য আবারও বড় পরিসরে শ্রমবাজার উন্মুক্ত করছে ইতালি (Italy work visa for Bangladeshis)। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির (Italy Decreto Flussi 2026-2028) আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ও সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে মৌসুমি, অমৌসুমি ও স্বনিয়োজিত এই তিন ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের প্রার্থীরা কাজের সুযোগ পাবেন (Italy seasonal and non-seasonal work visa)।

আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধের নির্দেশ প্রধান উপদেষ্টার
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সনদ জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় তিনি এ নির্দেশনা দেন। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর এটি ছিল এনএসডিএর গভর্নিং বডির দ্বিতীয় সভা। এর আগে ২০২২ সালে প্রথম সভা অনুষ্ঠিত হয়।