ইতালি ডিক্রেতো ফ্লুসি: কোন খাতে কত কোটা? (Italy work permit quota)
সরকারি তথ্য অনুযায়ী, নির্ধারিত এই কোটার আওতায় বিভিন্ন পেশায় কর্মী নেওয়া হবে:
- অমৌসুমি চাকরি (Non-seasonal jobs): ৭৬ হাজার ২০০ জন। এর মধ্যে পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতের (Italy caregiver visa BD) জন্য ১৪ হাজার কোটা বরাদ্দ রয়েছে।
- মৌসুমি কাজ (Seasonal jobs): কৃষি ও পর্যটন খাতের জন্য ৮৯ হাজার জন।
- স্বনিয়োজিত কাজ (Self-employed visa): ৬৫০ জন।
এই নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য দেশের তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকরা আবেদনের আওতায় থাকবেন।
আরও পড়ুন:
আবেদন ও ক্লিক ডে সময়সূচি (Italy Decreto Flussi click day schedule)
আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট পোর্টালের (Portale Servizi ALI portal) মাধ্যমে।
- প্রাক-পূরণ বা প্রিকম্পাইলেশন (Pre-compilation period): ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত।
- প্রথম ক্লিক ডে (First Click Day - Agricultural Seasonal): ১২ জানুয়ারি ২০২৭ (ইতালীয় সময় সকাল ৯টা)। এদিন মূলত কৃষি খাতের মৌসুমি কাজের জন্য আবেদন জমা নেওয়া হবে।
- দ্বিতীয় ক্লিক ডে (Second Click Day - Tourism Sector): ৯ ফেব্রুয়ারি ২০২৭। এদিন হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন খাতের কাজগুলোর আবেদন শুরু হবে।
- তৃতীয় ক্লিক ডে (Third Click Day - Non-Seasonal Work): ১৬ ফেব্রুয়ারি ২০২৭। এই ধাপে বিভিন্ন অমৌসুমি চাকরির জন্য আবেদন করা যাবে।
- চতুর্থ ক্লিক ডে (Fourth Click Day - Family Caregiver): ১৮ ফেব্রুয়ারি ২০২৭। পারিবারিক সহায়তা ও কেয়ারগিভিং কাজের আবেদন গ্রহণ করা হবে এদিন।
কোটা খালি থাকা সাপেক্ষে আবেদনের চূড়ান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া ও ভিসা পাওয়ার ধাপ (Italy visa process and Nulla Osta)
ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বিদেশি কর্মীরা সরাসরি নিজে থেকে আবেদন করতে পারেন না:
- ১. নিয়োগকর্তার আবেদন: ইতালিতে অবস্থানরত নিয়োগকর্তা বা তার অনুমোদিত প্রতিনিধি কর্মী নেওয়ার জন্য কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’ (Nulla Osta approval)-এর আবেদন করবেন।
- ২. দূতাবাস থেকে ভিসা: নুল্লা ওস্তা অনুমোদন পেলে কর্মী নিজ দেশে অবস্থিত ইতালীয় কনস্যুলেট বা ভিএফএস (VFS Global Italy Bangladesh)-এর মাধ্যমে ভিসা প্রসেসিং সম্পন্ন করবেন।
প্রতারণা এড়াতে সতর্কবার্তা (Italy visa fraud prevention advice)
ক্লিক ডেতে আবেদন জমা হওয়াই সরাসরি ভিসা পাওয়ার নিশ্চয়তা নয়। এটি কেবল আবেদন প্রক্রিয়ার একটি প্রথমিক ধাপ। কাজের অফার লেটার, চুক্তিপত্র এবং নুল্লা ওস্তার (Nulla Osta status check) সততা ভালোভাবে যাচাই না করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীকে অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ থেকে ২০২৮ পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন কর্মী নেওয়ার বৃহৎ পরিকল্পনা রয়েছে ইতালির।
আরও পড়ুন:





