সাজা বাতিলের চেষ্টায় ট্রাম্প, বৃহস্পতিবার আপিল আদালতে যাচ্ছেন আইনজীবীরা
মুখ বন্ধ রাখতে গোপনে অর্থ দেয়ার (হাশ মানি) মামলায় হওয়া সাজা বাতিলের চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচিত ওই রায়ের দুই বছর পর সাজা বাতিলের আবেদন নিয়ে বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আপিল আদালতে হাজির হচ্ছেন তার আইনজীবীরা।